1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

শান্তিগঞ্জে প্রতাপরঞ্জন ধামাইল উৎসব

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.৩২ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধামাইলগানের অমর শ্রষ্টা হিসেবে খ্যাত প্রয়াত প্রতাপরঞ্জন তালুকদার স্মরণে দিনব্যাপী ধামাইল উৎসব হয়েছে। উৎসবে নেত্রকোণা, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন স্থান থেকে ২৩টি দল অংশ নিয়ে প্রতাপের হারিয়ে যাওয়া জনপ্রিয় ধামাইলগান পরিবেশন করে। শান্তিগঞ্জ উপজেলা অডিটোরিয়াম ‘ঝিলমিল’ এ ধামাইল অনুষ্ঠিত হয়। শনিবার সকাল থেকেই ধামাইল পরিবেশন শুরু হয়। দুপুরে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ -৩ আসনের এমপি ও সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। অনুষ্ঠানে লোকগানের শিল্পী, সংস্কৃতিকর্মী, লেখক, গবেষকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
উৎসবের আয়োজকরা জানান, হাওরাঞ্চলের ধামাইল গানের স¤্রাট বলা হয় প্রতাপরঞ্জন তালুকদারকে। জীবদ্দশায় তিনি হাজারো গান রচনা করেছেন। যার বেশিরভগাই ধামাইল ও ধর্মীয় গান। এমনকি তিনি রাজনৈতিক ধামাইলও রচনা করেছেন। হাওরাঞ্চলের হিন্দু অধ্যুষিত গ্রামগুলোর পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান আচারাদিতে বহুল পরিবেশিত হয় তার ধামাইল গান। কিন্তু জাতীয়ভাবে প্রচারণার অভাবে তিনি হারিয়ে যেতে বসেছেন। নতুন প্রজন্ম তার সম্পর্কে বেশি কিছু জানেনা। তাই তার জন্ম এলাকার সংস্কৃতিকর্মীরা তার নামে প্রতাপরঞ্জন স্মৃতি পরিষদ গঠন করে গত তিন বছর ধরে ধামাইল উৎসব করছেন। এবারের উৎসবে সিলেট বিভাগ ছাড়াও নেত্রকোণা ও ময়মনসিংহ অঞ্চলের ধামাইল দলও এসেছে।
নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার হায়াতপুরের লোকদল ধামাইল সংঘের সদস্য শিবানী তালুকদার বলেন, আমাদের অঞ্চলেও প্রতাপরঞ্জনের বান্ধা গান ও ধামাইল খুবই প্রচলিত। বিয়ে শাদি, অধিবাসসহ সামাজিক, ধর্মীয় আচারাদিতে সবচেয়ে বেশি তার গানই পরিবেশিত হয়। তিনি হাওরাঞ্চলের গ্রামগুলোতে কতটা জনপ্রিয় এটা বুঝাবার নয়। কিন্তু এই মানুষটি সম্পর্কে মানুষ বেশি কিছু জানেনা। নীরবেই দারিদ্যতার মধ্যে থেকে মারা গেছেন। তার সৃষ্টিগুলো সংরক্ষণ করা দরকার। আমরা লোকদল ধামাইল সংঘের মাধ্যমে তার গানগুলো পরিবেশন করছি। তাকে জাতীয়ভাবে ছড়িয়ে দিতে চাচ্ছি।
প্রতাপরঞ্জন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল দে বলেন, হাওরাঞ্চলে প্রতাপরঞ্জন একজন প্রভাবশালী লোকশিল্পী। তার গান এমন কোন পরিবার নাই যেখানে চর্চা হয়না। তিনি হাজারের অধিক গান রচনা করেছেন। সেই গানগুলো হারিয়ে যাচ্ছে। আমরা তার গানগুলো সংরক্ষণের দাবি জানাই। তাকে বাচিয়ে রাখতেই আমরা গত তিন বছর ধরে তার নামে উৎসব করছি। এবারের উৎসবে ২৩টি দল তার লেখা ধামাইলগান পরিবেশন করেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!