1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

টাঙ্গুয়ার হাওর থেকে বুয়েট পড়ুয়া ৩১ শিবির কর্মী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৮.১৫ পিএম
  • ১৪৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে বেড়ানোর নাম করে নাশকতামূলক কর্মসূচি ও রাষ্ট্রবিরোধ সভা করায় বুয়েটের জামায়াত শিবিরের কর্মী ৩১ শিক্ষার্থীসহ ৩৪ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। রবিবার আটকের পর সোমবার বিকেলে তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। সন্ধ্যায় তাহিরপুর আমলগ্রহণকারী আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিক তাদেরকে কারাগারে প্রেরণ করেন। তাহিরপুর থানায় সোমবার মামলাটি দায়ের করেছেন এসআই রাশেদুল কবীর। গ্রেপ্তারকৃতরা জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং গোপনে মিটিং করতেই টাঙ্গুয়ার হাওরে এসেছিল বলে জানায় পুলিশ। তাছাড়া আদালতে আনার পর সুনামগঞ্জ জেলা ছাত্র শিবির ও জামায়াতের দায়িত্বশীল একাধিক নেতাকর্মীদের দেখা গেছে।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, পর্যটকরা মূলত শুক্র ও শনিবার আসেন। এই দুইদিন টাঙ্গুয়ার হাওর মুখর থাকে। গতকাল রোববার টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর জন্য একটি লোকাল হাউসবোট ভাড়া করে কিছু শিক্ষার্থী শ্রীপুর এলাকায় গিয়ে হাউসবোটের মধ্যেই রাজনৈতিক ও নাশকতামূলক রাষ্ট্রবিরোধী সভা শুরু করে। আমরা খবর পাওয়ার পর অনুসন্ধান চালিয়ে প্রাথমিক সত্যতা পাই তারা জামায়াত শিবিরের নেতাকর্মী এবং এখানে বেড়ানোর নাম করে মূলত নাশকতামূলক সভা করতে এসেছে। জিজ্ঞাসাবাদ করে জানতে পারি ৩১ জন বুয়েটের এবং ৩ জন সদ্য এসএসসি পাশ শিক্ষার্থী। তারা সবাই জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত এবং নেতাকর্মী। বেড়ানোর জন্য নয় গোপন সভা করার জন্যই টাঙ্গুয়ার হাওরকে বেছে নিয়েছে। তাই শুক্র ও শনিবারের বদলে রোববারে এসেছে।
তিনি আরো জানান, রোববার সন্ধ্যায় তাদেরকে আটক করে তাহিরপুর থানায় নিয়ে আসা হয়। পরে জিজ্ঞাসাবাদ করা হয় আলাদাভাবে। মূলত শিবিরের নেতাকর্মীরা বেড়ানোর নাম করে এখানে এসে গোপনে নাশকতামূলক সভা করেছে। এর আগেই আমরা খবর পেয়ে তাদেরকে গ্রেপপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।
তিনি আরো জানান, বুয়েটের গ্রেপ্তারকৃতরা হলেন, আফিফ আনোয়ার (২৪), বখতিয়ার নাফিস (২৪), মোঃ সাইখ সাদিক (২১), ইসমাইল ইবনে আজাদ (২১), সাব্বির আহম্মেদ (২১), তাজিমুর রাফি (২০), পিতা-মোঃ শওকত আলী, মোঃ সাদ আদনান অপি (২২), মোঃ শামীম আল রাজি(২০), মোঃ আব্দুলাহ আল মুকিত (২৩), মোঃ জায়িম সরকার (২১), হাইছাম বিন মাহবুব(২৫), মাহমুদুর হাসান (২২), খালিদ আম্মার (২১), মোঃ ফাহাদুল ইসলাম (২৩), তানভির আরাফাত ফাহিম (২১), এ টি এম আবরার মুহতাদী (২১), মোঃ ফয়সাল হাবিব (২০), আব্দুল বারি (২৪), আনোয়ারুল্লাহ সিদ্দিকী (২৮), মোঃ বাকি বিল্লাহ(২৮), মাহাদি হাসান(২৩), আলী আম্মার মৌয়াজ(২৫), টি এম তানভির হোসেন(২৬), মোঃ রাশেদ রায়হান(২৪), সাকিব শাহরিয়ার(২৩), ফায়েজ উস সোয়াইব (২৪), আব্দুর রাফি (২৫), আশ্রাফ আলী (২৫), মোঃ মাহমুদ হাসান (২৫), মোঃ এহসানুল হক (২৪), মাঈন উদ্দিন (২৪), রাইয়ান আহম্মেদ সাজিদ (১৭), তানিমুল ইসলাম (১৫), মোঃ আব্দুল্লাহ মিয়া (১৮)।
ওসি ইফতেখার জানান, গ্রেপ্তারকৃতরা সবাই জামায়াত শিবিরের সঙ্গে সম্পৃক্ত। সবাইকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে##

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!