1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ভারতে জরুরি চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহের প্রস্তাব বাংলাদেশের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১, ৬.৩১ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

বাসস: বাংলাদেশ কোভিড-১৯ মহামারি মোকাবেলায় ভারতের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহের প্রস্তাব দিয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ১০ হাজার ভাইয়ালস ইনজেকটেবল এন্টি-ভাইরালসহ বাংলাদেশ জরুরি ভিত্তিতে ভারতকে ওরাল এন্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন সি ও অন্যান্য ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি পাঠানোর প্রস্তাব দিয়েছে।
এতে আরো বলা হয়, বাংলাদেশ নিকটতম প্রতিবেশী-রাষ্ট্র ভারতের সাথে সংহতি প্রকাশ করছে এবং ঢাকা চলমান ভয়াবহ করোনা মহামারি থেকে ভারতীয়দের জীবন রক্ষায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘বাংলাদেশ সরকার কোভিড মহামারিতে ভারতে সাম্প্রতিক প্রাণহানির জন্য আন্তরিকভাবে গভীর শোক, দুঃখ প্রকাশ করছে এবং সহানুভূতি জানাচ্ছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের জনগণের এই দুঃসময়ে তাদের দুর্ভোগ লাঘবের জন্য বাংলাদেশী জনগণ প্রার্থনা করছে।
প্রয়োজনে, বাংলাদেশ ভারতকে আরো সহায়তা দিতে ইচ্ছুক।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!