1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

শিশুছাত্র পেটানো হাটহাজারীর সেই মাদ্রাসাশিক্ষক কারাগারে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ৬.২২ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
চট্টগ্রামের শিশু শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার এ আদেশ দেন বলে চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হুমায়ুন কবীর জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইয়াহিয়াকে আদালতে হাজির করা হলেও তাকে রিমান্ডে নিতে বা তার জামিনের জন্য কোনো আবেদন করা হয়নি।

মঙ্গলবার বিকালে হাটহাজারী পৌর এলাকার আল মারকাযুল কোরআন ইসলামিক অ্যাকাডেমির আবাসিক শিক্ষার্থী শিশুসন্তানকে দেখতে যান তার মা। পরে চলে যাওয়ার সময় শিশুটি মায়ের পেছন পেছন ছুট দেয়। তা দেখে শিক্ষক ইয়াহিয়া তাকে ঘাড় ধরে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে বেদম মারধর করেন।

শিশুটিকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন আট বছরের শিশুটিকে উদ্ধার এবং শিক্ষক ইয়াহিয়াকে ধরে আনেন। কিন্তু শিশুটির পরিবারের পক্ষ থেকে তখন কোনো অভিযোগ না করায় শিক্ষককে বুধবার সকালে ছেড়ে দেওয়া হয়।

গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে ওই দিন বিকালে রাঙ্গুনিয়ার বাড়ি থেকে ইয়াহিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার রাতে ওই শিশুটির বাবা বাদি হয়ে মামলা করেন।

মোহাম্মদ ইয়াহিয়ার বিরুদ্ধে আইনানুগ কী পদক্ষেপ নেওয়া হয়েছে, বৃহস্পতিবার তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!