1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

মুক্তিযোদ্ধা বজলুল মজিদ খসরুর মৃত্যুতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের শোক

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১, ৯.২১ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি, সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আইনজীবী শহরবাসীর পরম শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ বজলুল মজিদ চৌধুরী খসরু হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার বেলা তিনটায় ইন্তেকাল করেছেন। ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর আকস্মিক মৃত্যুতে সুগভীর শোক প্রকাশ ও মরহুম মুক্তিযোদ্ধার শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখা। এক যুক্ত বিবৃতিতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জাহান,সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-হেলাল,দায়িত্বপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রপেসর মাসুদুজ্জামান লিটন,সদর উপজেলা শাখার সহ-সভাপতি নুরুল আমিন,সাধারন সম্পাদক মোস্তাক আহমদ রুমেল,বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ বিল্লাল মিয়া,নেসার আহমদ শফিক ও কিতাব আলীসহ সুনামগঞ্জের সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এদিকে পারিবারিক সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা,বিশিষ্ট আইনজীবী, লেখক, গবেষক বজলুল মজিদ চৌধুরী খসরুর প্রথম জানাজার নামাজ বৃহস্পতিবার দুপুর দুইটায় সুনামগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে বেলা আড়াইটায় ষোলঘর পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে। পরে ষোলঘর এলাকার কবরস্থানে দাফন সম্পন্ন হবে। এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় মরদেহ নেওয়া হবে জেলা আইনজীবী সমিতিতে। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে শহরের শহীদ মিনারে। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে পৌরসভায়। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে শহরের ষোলঘর এলাকার কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!