1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন সুনামগঞ্জে পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করবে AI ।। এমন প্রযুক্তি উদ্ভাবনে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির চার তরুণ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোট ১২ নভেম্বর এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

সুনামগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করা যাবে: খায়রুল হুদা চপল

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ মে, ২০২০, ৮.১৪ পিএম
  • ৬৬২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে কিছু নিয়ম মেনে ব্যবসাপ্রতিষ্টান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা জারি করেছে চেম্বার অব কমার্স। তারা এ বিষয়ে সর্বস্তরের ব্যবসায়ী ও প্রশাসনের সঙ্গে বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
গত ৬ এপ্রিল বুধবার সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগ এ বিষয়ে জরুরি সভা আহ্বান করা হয়। সভায় একাধিক সিদ্ধান্তের কথা ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে প্রতিটি মার্কেটে জীবানুনাশক ছিটিয়ে ক্রেতাদের প্রবেশের সময় হাত-পা ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। একই সঙ্গে ক্রেতাদের মুখেও মাস্ক থাকতে হবে। যে দোকানে ১৫ জনের প্রবেশের ধারণ ক্ষমতা আছে সেখানে ২-৩জন প্রবেশ করতে পারবে। এই সিদ্ধান্ত না মানলে প্রশাসন ব্যবসায়ী ও ক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। তাছাড়া মার্কেটে প্রবেশ ও প্রস্থানের আলাদা ব্যবস্থা রাখার কথাও জানানো হয়েছে।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল বলেন, আমাদের ছোট জেলা। বড় শপিং মল নেই। তারপরও আমরা সচেতনতার জন্য প্রতিটি মার্কেটে প্রবেশের আগে জীবানুনাশক স্প্রে রাখার কথা বলেছি। যাতে ক্রেতারা হাত পা জীবানু মুক্ত করে ডুকতে পারেন। তবে অবশ্যই ব্যবসায়ী ও ক্রেতার মাস্ক থাকতে হবে। পাশাপাশি একটি দোকানে ২-৩ জনের বেশি প্রবেশ করতে পারবেন না। আমরা এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি ব্যবসায়ীদের।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!