1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

ট্যাকেরঘাট কলেজের নাম অক্ষুন্ন রাখতে মানববন্ধন: অধ্যক্ষ ও সভাপতিতে ক্ষমা চাওয়ার আহ্বান

  • আপডেট টাইম :: শনিবার, ৬ আগস্ট, ২০১৬, ৩.০০ পিএম
  • ৫৭২ বার পড়া হয়েছে

রাজন চন্দ::
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত সীমান্তের ‘ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয় ও কলেজের নাম অক্ষুন্ন রাখতে উপজেলার লাকমা চকবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকেলে এ মানববন্ধনে এলাকার সর্বস্থরের প্রায় সহ¯্রাধিক লোক অংশ নেন। বক্তারা এই অপচেষ্টায় জড়িত কলেজের সভাপতি ও অধ্যক্ষকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমিন, ইউপি সদস্য বাচ্চু মিয়া, ট্যাকেরঘাট খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্র মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, গত ২ আগষ্ট সোমবার সুনামগঞ্জ চীফ জুডিয়াল ম্যাজিস্টেট আদালতে ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয় ও কলেজ এর নাম পরিবর্তনের জন্য উক্ত কলেজ অধ্যক্ষ খায়রুল ইসলাম ও পরিচালনা কমিটির সভাপতি হাজী আলখাছ উদ্দিন খন্দকার এফিডেবিটের মাধ্যমে কলেজের বর্তমান নাম বাদ দিয়ে গোপনে ‘হাজী আলখাছ উদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয় ও কলেজ’ নামকরনের জন্য আদালতে এফিডেবিটের কাগজপত্রাদি জমা দিয়ে নাম পরিবর্তনের চেষ্টা করেন। এরই প্রতিবাদে আজ আমাদের এই মানববন্ধন।
যতক্ষন পর্যন্ত কলেজ অধ্যক্ষ ও সভাপতি এলাকাবাসীর নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে নাম পরিবর্তনের চেষ্টা করবে না এই মর্মে অঙ্গীকার করবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!