1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

বাংলাদেশে শিকড় গাড়ছে আইএস: মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬, ৩.৫৩ পিএম
  • ৬০৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বাংলাদেশে শিকড় গাড়ছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে এমন কথা বলা হয়েছে।
এনবিসি একটি মানচিত্রের মাধ্যমে কোন কোন দেশে আইএস বিস্তার লাভ করছে, সে সংক্রান্ত তথ্য তুলে ধরেছে। এনবিসির এই সংবাদের উৎস হচ্ছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের একটি গোপন নথি। এই নথিটি তৈরি করেছে দেশটির ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার।
এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথিতে দেখা গেছে, ২০১৪ সালে মার্কিন সামরিক বাহিনী যখন জঙ্গিদের ধ্বংস করার প্রচার শুরু করে, তখন আইএস মাত্র সাতটি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করত। ২০১৫ সালে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ১৩-তে দাঁড়ায়।
আর ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের নথিতে জঙ্গিদের কার্যক্রম পরিচালনার সর্বশেষ মানচিত্রে দেখা গেছে, ১৮টি দেশে আইএস পুরোদমে কার্যক্রম চালাচ্ছে। অবশ্য এই ১৮টি দেশের মধ্যে বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, মালি, ফিলিপাইন ও সোমালিয়ায় আইএস শিকড় গাড়ছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
নিউইয়র্ক টাইমসের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আইএস তাদের যোদ্ধাদের পাঠিয়েছে।
এনবিসি নিউজের সন্ত্রাসবাদবিষয়ক বিশ্লেষক ম্যাককলাম ন্যান্সি বলেন, মূল ঘাঁটি হিসেবে পরিচিত ইরাক ও সিরিয়ায় আইএসকে দমনে যুক্তরাষ্ট্র সাফল্য দেখাচ্ছে। তবে নতুন নতুন দেশে আইএস তাদের শিকড় গাড়ছে ও হামলা চালাচ্ছে। আইএস–বিরোধী যুদ্ধক্ষেত্রটা তাই ক্রমশ বড় হচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!