1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

যে প্রক্রিয়ায় রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭, ১২.১০ পিএম
  • ৫৫৩ বার পড়া হয়েছে

অনলাইন::
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য কর্মপরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ ও মিয়ানমারের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘কোন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে, তার টার্ম অব রেফারেন্স (টিআর) নির্ধারণ করতে কাজ করছে এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থাপন করা পাঁচ দফা প্রস্তাব ও কফি আনান কমিশনের সুপারিশ পর্যালোচনা করেই ওই কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।’ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফরে যাবেন ৩০ নভেম্বর। এর আগেই বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে জয়েন ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। তারা টার্ম অব রেফারেন্স তৈরি করবে। সেই টার্ম অব রেফারেন্সের ওপর ভিত্তি করেই দুই দেশের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা বন্ধুত্ব চাই। আমরা বিশ্বাস করি, মিয়ানমারের সঙ্গে আমাদের সেই বন্ধুত্ব থাকবে। বিশ্ববাসী জেনেছে, রোহিঙ্গাদের ওপর কারা, কিভাবে নির্যাতন করেছে। মিয়ানমার দাবি করেছে, এই হত্যাকাণ্ড কিছু দুষ্কৃতকারী করেছে।’

মিয়ানমার সীমান্তে মাইন পোঁতার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার সরকার বলেছে, এটি তাদের পুলিশ বা সেনাবাহিনী করেনি। কিছু দুষ্কৃতকারী সীমান্তে মাইন পুঁতেছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে সেই পুঁতে রাখা মাইনগুলো অপসারণ করছে।’

রোহিঙ্গাদের মিয়ানমার কী বলে অভিহিত করেছে, এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা কেউই রোহিঙ্গা বলে অভিহিত করেনি। যেহেতু তারা ফিরিয়ে নিতে রাজি হয়েছে, সেহেতু তারা মিয়ানমারের নাগরিক ধরেই নেওয়া যায়। তবে মিয়ানমার কর্তৃপক্ষ বলেছে, তারা বাংলাদেশি। তখন আমি বলেছি, বিশ্বব্যাপী ৩৫ কোটি মানুষ বাংলায় কথা বলে। তারা কি সবাই বাংলাদেশের নাগরিক? মিয়ানমার থেকে যারা বাংলাদেশে গেছে তারা কেউই বাংলা বলতেও পারে না, বোঝেও না।’

মিয়ানমার সন্ত্রাসীদের কোনও তালিকা দিয়েছে কিনা, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা একটি তালিকা দিয়েছে। তবে সংখ্যা কত আমি জানি না। তালিকায় অভিযুক্তদের ঠিকানা নেই, বাবা-মায়ের নাম নেই। এটি একটি অসম্পূর্ণ তালিকা।’

রোহিঙ্গাদের দ্বিপাক্ষিক আলোচনা নাকি বহুমাত্রিক আলোচনার মাধ্যমে ফিরিয়ে নেওয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদের বলেছি, এটি আপনাদের সমস্যা। এটি আমাদের সঙ্গে বসেই আলোচনা করতে হবে। আপনাদেরই সমাধান করতে হবে। যদি মিয়ানমার এটি না করে তাহলে আমরা বিভিন্ন জায়গায় যাব, সেটি তাদের বলেছি।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!