1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল

কালের কণ্ঠ শুভসংঘের জল জোছনায় কবিতা ভাসান

  • আপডেট টাইম :: শনিবার, ৭ অক্টোবর, ২০১৭, ৩.১৮ পিএম
  • ৬৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার পাঠক সংগঠন শুভসংঘের উদ্যোগে শুক্রবার রাতে কবিতা পাঠের মধ্য দিয়ে সুরমা নদীতে পুর্ণিমা উদযাপন করা হয়েছে। ‘জল জোছনায় কবিতা-ভাসান’ শিরোনামে অনুষ্ঠিত ভাসমান এই কবিতা পাঠের অনুষ্ঠানে কবিতাপাঠের পাশাপাশি গান ও কবিতা নিয়ে আলোচনা করেন কবি ও সংস্কৃতিকর্মীরা। শুভসংঘের কর্মীরা স্থানীয় কবিদের নিয়ে নৌকাযোগে মধ্যরাত পর্যন্ত কবিতা পাঠ করেন।
জোছনাগলা রাতে প্রেম ও দ্রোহের স্বরচিত কবিতা পাঠ করেন কবি ইকবাল কাগজী, কবি রুহুল তুহিন, ফেরদৌসী সিদ্দিকা, হিরন্ময় কর ও শামস শামীম। এছাড়াও জীবনানন্দ দাশ, বিনয় মজুমদার, শিকদার আমিনুল হক, আবুল হাসান, রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ, জয় গোস্বামী, আবু হাসান শাহরিয়ার, নির্মলেন্দু গুণ, সরকার আমিন, জফির সেতু, মোস্তাক দীন, আপন মাহমুদসহ দেশের অন্যান্য কবিদের কবিতা পাঠ করা হয়। অন্যদের মধ্যে কবিতা পাঠ করেন শুভ সংঘের সভাপতি বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক কবি মানবেন্দ্র কর, কবি জয়ন্ত পাল, নরেন ভট্টাচার্য, রইছুজ্জামান, পুলক তালুকদার, বিমান দাস রাজীব প্রমুখ। কবি ও সংস্কৃতিকমীরা পূর্নিমার বিনয়ী জোছনার আলোয় পৃথিবীতে ভালোবাসা বর্ষণের প্রার্থনা জানান। পরে তারা বাউল মহাজন সৈয়দ শাহনূর, শাহ আবদুল করিম, নূর জালাল, রাধামাধবসহ বিভিন্ন বাউলের গান পরিবেশন করেন।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে কবিতা ভাসানের উদ্দেশ্যে নৌকা ছাড়ার আগে শুভেচ্ছা জানান কালের কণ্ঠ শুভ সংঘের সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মানবেন্দ্র কর। রাত সাড়ে ৮ টায় সুরমা নদীতে নৌকা ছাড়া হয়। প্রায় সাড়ে ১২ টা পর্যন্ত কবিরা জোছনার আলোয় কবিতাতাড্ডা দেন। কবিতা পাঠের শুরুতেই সিলেটের তরুণ কবি আলফ্রেড আমেনের সদ্য প্রয়াত পিতার স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!