1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুরমা নদীর উপর সিলেট বিভাগের দীর্ঘ সেতু নির্মিত হচ্ছে সাচনাবাজারে: একনেক অনুমোদনের খবরে ভাটিতের আনন্দের জোয়ার অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির ঘটনায় সুনামগঞ্জের তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা গণশুনানিতে মিলছে সমাধান, সুফল পাচ্ছে সুনামগঞ্জের সাধারণ মানুষ সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীর সংঘর্ষ খামার ও ফুটপাতে গরুর দুধ পরীক্ষার সরকারি উদ্যোগ: পানিমিশ্রিত দুধ বিক্রেতাকে জরিমানা সুনামগঞ্জে শব্দদূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের একশন! সুনামগঞ্জে এলপিজি সিলিন্ডার গ্যাসের মূল্য বেশি রাখায় লামিসা ট্রেডিংকে জরিমানা সুনামগঞ্জে চোরাচালানের মহিষের গুঁতোয় আহত ৭, একজনকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানীতে ভর্তি বিশ্ব বসতি দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

গণশুনানিতে মিলছে সমাধান, সুফল পাচ্ছে সুনামগঞ্জের সাধারণ মানুষ

  • আপডেট টাইম :: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৯.৩৫ পিএম
  • ৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জেলা প্রশাসনের নিয়মিত গণশুনানি সাধারণ মানুষের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখছে বলে সন্তোষ প্রকাশ করছেন ভুক্তভোগীরা। প্রশাসনের এ জনবান্ধব উদ্যোগে জেলার বিভিন্ন এলাকার মানুষ সরাসরি তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও প্রশাসনিক নানা সমস্যা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি অনেক বিষয়ে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়ায় উপকৃত হচ্ছেন সেবাপ্রার্থীরা।
বুধবার (৭ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আবারও গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থীরা তাদের নানা সমস্যা ও সহায়তার আবেদন উপস্থাপন করেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন। একই সঙ্গে বেশ কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়।
জেলা প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষকে বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরে হয়রানির পরিবর্তে সরাসরি প্রশাসনের কাছে নিজেদের সমস্যা জানানোর সুযোগ তৈরি হয়েছে। ফলে দ্রুত প্রশাসনিক সহযোগিতা পাওয়ার পাশাপাশি নাগরিক সেবায় মানুষের আস্থা বাড়ছে।
সেবাপ্রার্থী খায়রুন নেসা বলেন, নিয়মিত গণশুনানি অব্যাহত থাকলে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে এবং নাগরিক সেবার মানও বাড়বে। প্রশাসনের এই উদ্যোগে সন্তুষ্ট আমরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!