1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গণশুনানিতে মিলছে সমাধান, সুফল পাচ্ছে সুনামগঞ্জের সাধারণ মানুষ সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীর সংঘর্ষ খামার ও ফুটপাতে গরুর দুধ পরীক্ষার সরকারি উদ্যোগ: পানিমিশ্রিত দুধ বিক্রেতাকে জরিমানা সুনামগঞ্জে শব্দদূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের একশন! সুনামগঞ্জে এলপিজি সিলিন্ডার গ্যাসের মূল্য বেশি রাখায় লামিসা ট্রেডিংকে জরিমানা সুনামগঞ্জে চোরাচালানের মহিষের গুঁতোয় আহত ৭, একজনকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানীতে ভর্তি বিশ্ব বসতি দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা বর্মাউত্তর গ্রামবাসীকে সম্প্রীতি রক্ষা করে মুক্তভাবে চলার আহ্বান জানালেন ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সেলিম সুনামগঞ্জ হাসপাতাল থেকে গভীর রাতে আহত রোগির ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

খামার ও ফুটপাতে গরুর দুধ পরীক্ষার সরকারি উদ্যোগ: পানিমিশ্রিত দুধ বিক্রেতাকে জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৯.৩৯ এএম
  • ৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বিক্রিত গরুর দুধের গুণগতমান যাচাই ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে সাফল্য এসেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। খামার ও ফুটপাতের দোকানে দুধ পরীক্ষার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভোক্তারা।
অভিযানকালে শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় বিক্রিত গরুর দুধ পরীক্ষা করে একটি দোকানের দুধে পানি মেশানোর প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট বিক্রেতাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে দোকানে থাকা বোতলজাত দুধ বিনষ্ট করা হয়।
পরে ওই বিক্রেতার দুধের উৎস খামারে গিয়ে সরেজমিনে পরীক্ষা করা হলে প্রাথমিকভাবে দুধের গুণগতমান ভালো পাওয়া যায়। তবে ফ্যাটের পরিমাণ বেশি থাকায় অধিকতর পরীক্ষার জন্য দুটি নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া একটি ভাসমান দোকানের দুধে অতিরিক্ত ফ্যাট ও ফেনা পাওয়ায় সেখান থেকেও নমুনা নেওয়া হয়। অন্য দুটি দোকানের দুধের মান সন্তোষজনক পাওয়া যায়।
প্রশাসনের এ উদ্যোগে ভেজাল দুধ বিক্রির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণের মাধ্যমে দুধের নিরাপত্তা নিশ্চিতের পথ তৈরি হয়েছে। জনস্বাস্থ্য ও ভোক্তার অধিকার সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। খামার ও দুগ্ধ বিক্রয়কারী ফুটপাত ও হোম ডেলিভারির দোকানগুলোতে নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানান সুধীজন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!