স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, সুনামগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
সভায় গণপূর্ত বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। আলোচনায় পরিকল্পিত ও টেকসই নগরায়ণ, নিরাপদ ও সবার জন্য উপযোগী আবাসন এবং বাসযোগ্য নগর গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, নগরায়ণের সঙ্গে মানুষের আবাসন, নিরাপত্তা ও মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করা জরুরি। সবার জন্য নিরাপদ, টেকসই ও বাসযোগ্য আবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।