1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: প্রতিকারের আশায় দূরদূরান্তের মানুষ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুনামগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জগন্নাথপুরে পল্লী চিকিৎসক কর্তৃক প্রবাসীর স্ত্রীকে খুন করে ছয় টুকরো: খুনির মৃত্যুদণ্ড অনার্স কোর্স চালুর ২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি কলেজে ৬ বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমোদন সুনামগঞ্জে কন্যাশিশু দিবস উদ্‌যাপন সুনামগঞ্জে ফ্যামেলি কার্ডের তথ্যসংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা হাওরে জল শুকালেও চোখের জলে ভাসছে এলাকাবাসী|| সুশান্ত দাস

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখকে মনুষ্যত্ব ফাউন্ডেশনের সম্মাননা

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩.৫৮ পিএম
  • ৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সদর থানা এলাকায় জনবান্ধব ভূমিকার জন্য সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখকে বিশেষ সম্মাননা স্মারক দিয়েছে মনুষ্যত্ব ফাউন্ডেশন।
মঙ্গলবার রাতে সংগঠনের চেয়ারম্যান ও আমেরিকাপ্রবাসী আল মাহমুদ রাহী ওসি রতন শেখের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় আল মাহসুদ রাহী বলেন, ‘ওসি সাহেব আরও অনেক বেশি কিছু ডিজার্ভ করেন। তাঁর অবদান ও ঋণের স্বীকৃতি আমরা কী দিয়ে দেব, তা আমাদের জানা নেই।’ তিনি বলেন, সরকারি নিয়মে একসময় ওসি রতন শেখ অন্যত্র বদলি হয়ে যেতে পারেন। তবে তাঁর টেবিলে থাকা এই সম্মাননা স্মারক সুনামগঞ্জের মানুষের ভালোবাসার কথা স্মরণ করিয়ে দেবে। রাহী বলেন, বাংলাদেশের ৬৪ জেলার প্রতিটি থানার ওসি যেন ওসি রতন শেখকে অনুসরণ করেন এটাই তাঁর প্রত্যাশা।
সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি মোহাম্মদ রতন শেখ মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!