1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অনুমোদনহীন তিন স্লিপার কোচকে ৩ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জ, সিলেট, সরাইল, কুমিল্লা, ময়মনসিংহ সীমান্তে ৯ মাসে ১১ পিস্তলসহ ৯৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখকে মনুষ্যত্ব ফাউন্ডেশনের সম্মাননা সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর উদ্যোগ দোয়ারায় মরাচেলা নদীতে বালু লুটের মহোৎসব,: ভাঙনের ঝুঁকিতে বসতবাড়ি-মসজিদ-মাদ্রাসা সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা রাদ সিলেট থেকে গ্রেফতার  সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ ধর্মপাশায় সরকারি ভূমি দ/খলে বাধা দেওয়ায় ঘোষণা দিয়ে প্রধান শিক্ষকের ওপর হা/ম/লা বিশ্ব পর্যটন দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা নিয়োগপত্র না পাওয়ায় পুনঃতদন্তের সিদ্ধান্ত সরকারের

সুনামগঞ্জে অনুমোদনহীন তিন স্লিপার কোচকে ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮.৩৫ পিএম
  • ৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে অনুমোদনহীন স্লিপার কোচ পরিচালনা ও বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি পরিবহণের প্রতিনিধিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে যৌথ অভিযান পরিচালনাকারী দল। বুধবার এসআরবি-৯ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবহণগুলোর অনুমোদন, পরিচালনাসংক্রান্ত কাগজপত্র ও অন্যান্য বিষয় যাচাই করা হয়। এ সময় বেঙ্গল, ইউরো ও ইম্পারিয়ালসহ তিনটি পরিবহনকে অনুমোদনহীনভাবে স্লিপার কোচ পরিচালনা এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট তিন পরিবহণের প্রতিনিধিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে যাত্রীসেবা নিশ্চিত করা, অনুমোদিত নিয়ম মেনে পরিবহণ পরিচালনা এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!