1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: মিলছে তাৎক্ষণিক সমাধান সুনামগঞ্জ-সিলেট-ঢাকা সড়কে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে যৌথ অভিযান: ৫ পরিবহনকে জরিমানা সপ্তম বারের মতো বেওয়ারিশ লাশের শেষ বিদায়ে ওসি রতন শেখ! দিরাইয়ে ফ্যামেলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়ম: ইউএনও’র অপসারণ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সুনামগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় পুলিশ হ*ত্যার স্বীকারোক্তিকারী সমন্বয়ক মাহাদী গ্রেপ্তার নাগরিক টিভির সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সুনামকণ্ঠের নাসিম ভূমধ্যসাগরে নৌকাডুবি: শান্তিগঞ্জের ৭ জনসহ নিখোঁজ ১৮, নিহত ১১ বাংলাদেশী হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিল সুনামগঞ্জ সদর থানা পুলিশ সোনাপুর বেদে পল্লীতে পুলিশের অভিযানে ইয়াবা স্বর্ণসহ আটক ৪

সুনামগঞ্জ-সিলেট-ঢাকা সড়কে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে যৌথ অভিযান: ৫ পরিবহনকে জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৮.১২ এএম
  • ৭৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সিলেট-ঢাকা ও সুনামগঞ্জ সড়কে চলাচলকারী অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও বিআরটিএ। গত ৭ আগস্ট ওসমানীনগরে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৯ জনের প্রাণহানির পর মহাসড়কে এসব বাসের ঝুঁকি ও বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। এরই পরিপ্রক্ষিতে গত মঙ্গলবার বিকেলে সিলেট নগরের কদমতলী বাস টার্মিনাল ও হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এই অভিযান চালানো হয়। তবে অনুমোদন ছাড়া প্রতিদিন সুনামগঞ্জেও যাত্রী পরিবহন তথা পর্যটকদের বহন করছে স্লিপার বাসগুলো।
অভিযানে রুট পারমিট ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে সাধারণ এসি বাসকে স্লিপার বাসে রূপান্তর করায় ৫টি পরিবহন সংস্থাকে ১৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো লন্ডন এক্সপ্রেস, প্যারাডাইস এক্সপ্রেস, জেদ্দা পরিবহন, বেঙ্গল পরিবহন ও ইম্পেরিয়াল পরিবহন।
পরিবহন বিশেষজ্ঞরা জানান, সাধারণ বাসের চেসিস ও ইঞ্জিনের ওপর অতিরিক্ত উচ্চতার বডি বসানোর কারণে জরুরি মুহূর্তে এই বাসগুলো ভারসাম্য ধরে রাখতে পারে না। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, এটি প্রথম দিনের অভিযান হওয়ায় শুধু জরিমানা ও সতর্ক করা হয়েছে। তবে সুনামগঞ্জ ও ঢাকাগামী মহাসড়কে এই অবৈধ চলাচল অব্যাহত রাখলে ভবিষ্যতে গাড়ি জব্দ ও মামলার মতো কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!