1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় পুলিশ হ*ত্যার স্বীকারোক্তিকারী সমন্বয়ক মাহাদী গ্রেপ্তার নাগরিক টিভির সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সুনামকণ্ঠের নাসিম ভূমধ্যসাগরে নৌকাডুবি: শান্তিগঞ্জের ৭ জনসহ নিখোঁজ ১৮, নিহত ১১ বাংলাদেশী হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিল সুনামগঞ্জ সদর থানা পুলিশ সোনাপুর বেদে পল্লীতে পুলিশের অভিযানে ইয়াবা স্বর্ণসহ আটক ৪ জগন্নাথপুরে মইয়ার হাওরে নৌকাডুবি: নিহত পরিবারের পাশে এমপি কয়ছর সুনামগঞ্জ থেকে পিকআপ ভর্তি ভারতীয় জিরা-ফুচকার চালান যাচ্ছিল ঢাকা: চালানসহ দুই চোরা কারবারি পুলিশ হেফাজতে এসএসসিতে জুবিলীয়ান দেবজ্যোতি রায় আর্য’র ‘গোল্ডেন এ+’ অর্জন মা, ভাই-ভাবিকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় যুবক গ্রেপ্তার

পুলিশ হ*ত্যার স্বীকারোক্তিকারী সমন্বয়ক মাহাদী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮.৪৩ পিএম
  • ১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মাহদী হাসানকে ১৭ আগস্ট ২০২৬ তারিখে বিকেলে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে আবার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে তাকে ও তার দুই সহযোগীকে আটক করে পুলিশ। হবিগঞ্জ সদর মডেল থানার ওসির মতে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে, ২০২৬ সালের জানুয়ারিতে শায়েস্তাগঞ্জ থানায় এক তরুণকে ছাড়ানোর তদবিরে গিয়ে ওসির সামনে তিনি মন্তব্য করেন, আমরা বানিয়াচং থানা পুড়িয়েছিলাম এবং এসআই সন্তোষকে আগুনে জ্বালিয়ে দিয়েছিলাম। এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। উক্ত ‘পুলিশ হত্যার স্বীকারোক্তি’ ও হুমকির অভিযোগে গত ৩ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হলেও পরদিনই আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!