1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে এনসিপির বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ মিছিল কীর্তন শেষে বাড়ি ফেরার পথে জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২: স্বজনদের কান্নার রোল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

সুনামগঞ্জে এনসিপির বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮.১০ পিএম
  • ৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সম্প্রতি সিলেটসহ বিভাগের বিভিন্নস্থাসে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)”র নাসিরুদ্দীন পাটোয়ারী,সার্জিস আলম ও নাহিদ ইসলাম কর্তৃক প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমবেশ করেছে জুলাইযোদ্ধারা।
শনিবার বিকেল সাড়ে ৫টায় আমরা জুলাই যোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় টাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন।
আমরা জুলাই যোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক হাফিজুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মহিম উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আবুল কালাম আজাদ,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাজু,যুগ্ম আহবায়ক মমিনুল হক কালাচাঁন,সাদেকুল ইসলাম, আমরা জুলাই যোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ শান্তু,ওবায়দুল ইসলাম,হুমায়ূন আহমেদ, সৌরভসহ প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন সম্প্রতি সিলেটের বিভিন্ন জায়গাতে এনসিপির নাসিরুদ্দীন পাটোয়ারী,সার্জিস আলম,নাহিদ ইসলাম গংবা একটি গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রীকে নিয়ে যেভাবে নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে অপতৎপরতা এবং কটুক্তি করছেন তা কোন গণতান্ত্রিক ধারার রাজনীতি হতে পারে না। এনসিপি নিজেদের একাই জুলাই যোদ্ধা দাবি করে দেশে বিগত অর্ন্তবর্তীকালীন সরকারের আমলে কোটি কোটি টাকা লুটপাট করে টাকার পাহাড় বানিয়েছে।
বক্তারা বলেন,রাজনীতি করা সকল দলের গণতান্ত্রিক অধিকার হলেও নাসীরুদ্দিন পাটোয়ারী ও সার্জিসরা জুলাই পদযাত্রার নামে বিভিন্ন জায়গাতে আমাদের বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যেভাবে বেফাস কথাবার্তা বলে নাটকমঞ্চ করে যাচ্ছেন তাদের সতর্ক করে বলেন আগামীতে যেকান সভামঞ্চে এমন বেফাস কথাবার্তা বলা হলে এনসিপির যেকোন কর্মসূচী প্রতিহত করার ঘোষনা দেন। তারা এনসিপির নেতৃবৃন্দেকে হুশিয়ারী উচ্চারণ করে বলেন ২০২৪ সালের জুলাইয়ে বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতাকর্মীরা বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন আন্দোলনে অগ্রভাগে থেকে তাদের অসংখ্যা নেতাকর্মীরা ফ্যাসিবাদ মুক্ত করার জন্য দেশের জন্য জীবন উৎস্বর্গ করেছেন। কাজেই দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)”র যেকোন ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় তারেক জিয়ার লাখো কোটি সৈনিক সব সময় প্রস্তুত বলে দাবি করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!