1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন সুনামগঞ্জে পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করবে AI ।। এমন প্রযুক্তি উদ্ভাবনে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির চার তরুণ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোট ১২ নভেম্বর এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

আফগানিস্তানে ৫ প্রাদেশিক রাজধানী দখল নিল তালেবান

  • আপডেট টাইম :: সোমবার, ৯ আগস্ট, ২০২১, ৯.৫৯ এএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
তালেবান বিদ্রোহীদের হাতে আফগানিস্তানের আরও তিনটি প্রাদেশিক রাজধানীর পতন হয়েছে। এ নিয়ে ৭২ ঘণ্টায় পাঁচটি প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান।

আফগানিস্তানের সরকারি বাহিনীর কাছ থেকে এত অল্প সময়ে পাঁচটি প্রাদেশিক রাজধানী শহরের পতন দেশটির নিরাপত্তা বাহিনীর জন্য এক বড় ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, রোববার ২৪ ঘণ্টায় তালেবান বাহিনী কুন্দুজ, সার-ই-পল ও তাকহার প্রদেশের রাজধানী দখলে নেয়। এর মধ্যে কুন্দুজ সবচেয়ে তাৎপর্যপূর্ণ। তালেবান ২০১৫ ও ২০১৬ সালেও এই শহরের দখল নিয়েছিল। তবে বিদেশি সেনাদের সহায়তায় সরকারি বাহিনী তখন কুন্দুজ পুনরুদ্ধার করেছিল।

এর আগে শনিবার দেশটির জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তার আগের দিন শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখলে নেয় সশস্ত্র সংগঠনটি।

রবিবার কুন্দুজ দখল নিয়ে তালেবান একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তালেবান বলেছে, মারাত্মক লড়াইয়ের পর মুজাহিদিনরা আল্লাহর রহমতে কুন্দুজের রাজধানী দখল করেছেন।

তালেবানের পৃথক আরেক বিবৃতিতে বলা হয়, মুজাহিদিনরা সার-ই-পল শহর দখল করেছেন। সেখানকার সরকারি ভবন ও স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছেন তারা।

বার্তা সংস্থা এএফপি বলছে, কাবুলের উত্তরাঞ্চল ধরে রাখতে না পারা সরকারের দীর্ঘমেয়াদি টিকে থাকার জন্য কঠিন প্রমাণিত হতে পারে। আফগানিস্তানের উত্তরাঞ্চলকে দীর্ঘদিন ধরে তালেবানবিরোধী শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!