1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

মিয়ানমারজুড়ে চলছে অভ্যুত্থানবিরোধীদের ‘নীরব ধর্মঘট’

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ৫.৪৬ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
মিয়ানমারে গত আড়াই মাস ধরে চলা অভ্যুত্থানবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় এবার দেশজুড়ে ‘নীরব ধর্মঘট’ ডেকেছে সেনাশাসন বিরোধীরা।

শুক্রবারের এ ধর্মঘটে বাড়িতে থেকেই জান্তাবিরোধী আন্দোলনে নিহত ৭০০র বেশি মানুষকে স্মরণ করতে এবং ঘর থেকে বের হলে কালো কাপড় পরতে বলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির লাখ লাখ মানুষ রাস্তায় নেমে সেনাশাসনের বিরুদ্ধে তাদের সরব অবস্থান ব্যক্ত করেছে; রক্ত দিয়ে, নির্যাতন-নিপীড়ন উপেক্ষা করে দিনের পর দিন তারা জান্তাবিরোধী আন্দোলন চালিয়ে গেছে।

সাম্প্রতিক দিনগুলোতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের মাত্রা বেড়ে যাওয়ায় গণতন্ত্রপন্থি আন্দোলনের কর্মীরা প্রতিবাদের নিত্যনতুন উপায় বের করার চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে শুক্রবার এ ‘নীরব ধর্মঘট’ ডাকা হয়েছে।

“চলুন, সড়কগুলোকে নীরব করে ফেলি। নিজেদের জীবন বিলিয়ে দেওয়া শহীদদের প্রতি শোক দেখাতে আমরা এই নীরব ধর্মঘট করবো। এ নিঃশব্দ কণ্ঠই উচ্চস্বরে কথা বলবে,” ফেইসবুক পেইজে এমনটাই লিখেছেন বিক্ষোভকারীদের অন্যতম নেতা এই থিনজার মং।

‘নীরব ধর্মঘটের’ আগের রাতেই মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর মিংগিয়ানে সহিংসতায় ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেডিও ফ্রি এশিয়া।

বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনী সেনাশাসনবিরোধী বিক্ষোভের দুই সুপরিচিত সংগঠকের পাশাপাশি অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া এক অভিনেতা ও এক গায়ককে গ্রেপ্তার করেছে।

একইদিন সেনাবাহিনী মান্দালয়ের একটি বৌদ্ধ মঠেও অভিযান চালায়। সেখান থেকেও তারা ২ জনকে গ্রেপ্তার করেছে বলে মিয়ানমার নাও’র এক প্রতিবেদনে জানানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!