1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কার্যক্রম স্থগিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ১.৩৯ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বাংলাদেশ সরকার সাধারণ মানুষের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করার পর নিজেদের ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে ভারত।

ভারতের হাইকমিশন তাদের ভেরিফাইড ফেইসবুক পেজে জানিয়েছে, ২১ এপ্রিল পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে।

ইতিমধ্যে জমা দেওয়া আবেদনের বিষয়ে জানতে এবং যেকোনো জরুরি অনুরোধের জন্য visahelp.dhaka@mea.gov.in এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

গত বছর বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ভারত একইভাবে ভিসা আবেদন কার্যক্রম স্থগিত করেছিল। তখন ৬ মাস পর সেটি আবার চালু হয়।

বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি পর্যটক যান ভারতে। ২০১৯ সালে দেশটি ১৬ লাখের বেশি ভিসা ইস্যু করে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!