1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন সুনামগঞ্জে পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করবে AI ।। এমন প্রযুক্তি উদ্ভাবনে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির চার তরুণ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোট ১২ নভেম্বর এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

শিশুছাত্র পেটানো হাটহাজারীর সেই মাদ্রাসাশিক্ষক কারাগারে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ৬.২২ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
চট্টগ্রামের শিশু শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার এ আদেশ দেন বলে চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হুমায়ুন কবীর জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইয়াহিয়াকে আদালতে হাজির করা হলেও তাকে রিমান্ডে নিতে বা তার জামিনের জন্য কোনো আবেদন করা হয়নি।

মঙ্গলবার বিকালে হাটহাজারী পৌর এলাকার আল মারকাযুল কোরআন ইসলামিক অ্যাকাডেমির আবাসিক শিক্ষার্থী শিশুসন্তানকে দেখতে যান তার মা। পরে চলে যাওয়ার সময় শিশুটি মায়ের পেছন পেছন ছুট দেয়। তা দেখে শিক্ষক ইয়াহিয়া তাকে ঘাড় ধরে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে বেদম মারধর করেন।

শিশুটিকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন আট বছরের শিশুটিকে উদ্ধার এবং শিক্ষক ইয়াহিয়াকে ধরে আনেন। কিন্তু শিশুটির পরিবারের পক্ষ থেকে তখন কোনো অভিযোগ না করায় শিক্ষককে বুধবার সকালে ছেড়ে দেওয়া হয়।

গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে ওই দিন বিকালে রাঙ্গুনিয়ার বাড়ি থেকে ইয়াহিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার রাতে ওই শিশুটির বাবা বাদি হয়ে মামলা করেন।

মোহাম্মদ ইয়াহিয়ার বিরুদ্ধে আইনানুগ কী পদক্ষেপ নেওয়া হয়েছে, বৃহস্পতিবার তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!