1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ভারতে বিমান বিধ্বস্ত : ২ পাইলটসহ নিহত বেড়ে ১৮

  • আপডেট টাইম :: শনিবার, ৮ আগস্ট, ২০২০, ১০.৪২ এএম
  • ২৮২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
ভারতের কেরালায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বিমানটির দুই পাইলটও রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গতকাল শুক্রবার রাত ৭টা ৪১ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমানটি কেরালার কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার এক্স-১৩৪৪ বিমানটি দুবাই থেকে কালিকটে ফিরছিল।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের তরফে রাজীব জৈন জানিয়েছেন, ওই বিমানে ১৭৪ জন যাত্রী, ১০ শিশু, ২ জন বিমানচালক এবং ৫ জন বিমানকর্মী ছিলেন।

কারুপুর বিমানবন্দরে নামার সময় বিমানটির দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে জানা গেছে, অত্যন্ত ভারী বৃষ্টির মাঝে বিমানটি অবতরণের চেষ্টা করছিল। সে সময়ই বিমানের চাকা পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটে।

এক বিবৃতিতে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে বিমানের চাকা পিছলে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

তারা আরও বলছে, রাডার থেকে প্রাপ্ত অনুযায়ী বিমানটির ২৮ নম্বর রানওয়েতে নামার কথা ছিল। তবে পাইলট সমস্যা পেলে বারবার নামার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ১০ নম্বর রানওয়েতে নামেন, আর তখনই এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর শোনার পর এ দিন রাতে তা নিয়ে টুইট করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটারে তিনি লিখেছেন, ‘কেরালার কোঝিকো়ড়ে এই দুঃখজনক দুর্ঘটনার কথা জানতে পেরে পীড়িত। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-কে ঘটনাস্থলের পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দিয়েছি।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!