1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

একদিনে আরও ২১২৯ মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ১০.১০ এএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৬ হাজার ৪৭ জনের মৃত্যু হয়েছে।

এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৭৪। গত ১০ এপ্রিল একদিনেই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। কিন্তু স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মৃত্যুর রেকর্ড আগের সব রেকর্ডকে অতিক্রম করেছে।

দেশটিতে আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। এখন পর্যন্ত দেশটিতে ৬ লাখ ১৩ হাজার ৮৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩৮ হাজার ৮২০ জন। তবে ১৩ হাজার ৪৭৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবদেশের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে করোনার হানায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, নিউইয়র্কে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু আবারও বেড়েছে। মঙ্গলবার নতুন করে সেখানে ৭৭৮ জন মারা গেছেন। তবে গত সপ্তাহের মধ্যে সবচেয়ে কম মৃত্যু হয়েছে সোমবার।

তবে নিউইয়র্ক করোনা সংক্রমণ এবং মৃত্যুর সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি। মার্কিন এই শহরে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৬০০ জন। চলতি মাসের শুরুর দিকের চেয়ে এই সংখ্যা কিছুটা কম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!