1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: সাকিব আল হাসান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ৩.১৮ এএম
  • ৩৬৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
৩০ ডিসেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন সাকিব আল হাসান।
সোমবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইন্সটিটিউটে ‘আই এম বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সাকিব নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে সাকিব বলেন, ‘গতকাল মিরপুরে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়লাভ করেছি তখন গ্যালারিতে ৬ থেকে ৭ হাজার দর্শক নৌকা, নৌকা স্লোগান দিয়েছে। আমি নিশ্চিত দেশের মানুষ এ কথাই বলবে। নৌকায় ভোট দিয়ে উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখবেন।’
তরুণদের কাছে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়েই সবচেয়ে ভালো অবস্থানে যেতে হবে। তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে। নিজেদের উন্নতি করতে পারলে বাংলাদেশের উন্নতি হবে। আমি নিশ্চিত আপনাদের সবার স্বপ্ন আছে। তবে এ স্বপ্নটাকে আরও বেশি বড় করা উচিত ।’
বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব বলেন, ‘একজন বলেছেন চাকরির কথা। আপনি চাকরি করতে চাইছেন ভালো কথা। কিন্তু আমি সিওর আপনি চেষ্টা করলে এক হাজার মানুষের চাকরি দিতে পারবেন। এভাবে বড় চিন্তা এক হাজার মানুষ করলে এক কোটি মানুষের চাকরি দিতে পারবেন। এটিই হবে অবিশ্বাস্য বিষয়।’
বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি নিহাদ কবির, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, চিত্রনায়ক ফেরদৌস, সাংবাদিক নেতা সৈয়দ ইশতিয়াক রেজাসহ সাংস্কৃতিক, অর্থনীতিবিদ, সুশীল সমাজ, চিকিৎসক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারই আওয়ামী লীগের হয় সংসদ নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন সাকিব। তাকে এখনই নির্বাচনে অংশ না নিয়ে খেলায় মন দেয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ নির্বাচন করছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মরতুজা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!