1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

হংকংকে ৬ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েরা

  • আপডেট টাইম :: রবিবার, ১ এপ্রিল, ২০১৮, ১২.৩৬ পিএম
  • ৪৩০ বার পড়া হয়েছে

অনলাইন:
ড্র হলেই চলতো। কিন্তু গোলের নেশায় পেয়ে বসা বাংলাদেশের কিশোরীরা জয় উৎসব সারল বড় ব্যবধানেই। স্বাগতিক হংকংকে ৬-০ গোলে উড়িয়ে জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট জিতে নিয়েছে লাল-সবুজের অনূর্ধ্ব-১৫ মেয়েদের দল।
চার জাতির টুর্নামেন্টে তিন দলের বিপক্ষে ২৪বার বল জালে জড়িয়েছে মারিয়া মান্ডার দল। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচেও ইরানের কিশোরীদের বিপক্ষে ৮-১ গোলে হেসেখেলে জয় পায় গোলাম রব্বানী ছোটনের ছাত্রীরা।
রোববারের বড় জয়ে হ্যাটট্রিক তুলে নিয়েছে ফরোয়ার্ড তহুরা খাতুন। তিন ম্যাচে দুই হ্যাটট্রিকে মোট ৮ গোল ঝুলিতে কলসিন্দুর কন্যার।
শুরুতে ম্যাচের ৪ মিনিটে তহুরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৯ মিনিটে সাজেদার গোলে ব্যবধান দ্বিগুণ করার পরের মিনিটে জোড়া গোলের পাশাপাশি ব্যবধান ৩-০ করে ফেলে তহুরা।

দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে শামসুন্নাহারের গোলে স্কোরের হালি পূর্ণ করে বাংলাদেশ। ৭২ মিনিটে আনুচিং মগিনির গোলে ব্যবধান দাঁড়ায় ৫-০তে । দুই মিনিট পর তহুরার হ্যাটট্রিক বড় জয় নিশ্চিত করার পাশাপাশি শিরোপাও নিশ্চিত করে কিশোরীদের।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!