1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুন, ২০২৬, ৪.২৮ পিএম
  • ৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
অবিলম্বে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের বিক্ষুব্দ ক্ষার্থীরা। সোমবার ৮ জুন দুপুরে শান্তিগঞ্জস্থ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হাজি আকরম আলী দাখিল মাদ্রাসায় অবস্থান করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। এক পর্যায়ে সিলেট সুনামগঞ্জ সড়কে এসে আন্দোলনকারী শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন ।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ২০২০ সালে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের আইন পাশ হয়েছে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে।
ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষাবর্ষ পাঠ কার্যক্রম চলমান ও নতুন শিক্ষাবর্ষের ভর্তিকার্যক্রম চলমান থাকলেও প্রতিষ্ঠার ৫ বছরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা যায়নি। এখনো জমি অধিগ্রহণ হয়নি। ফলে জেলার শান্তিগঞ্জ উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অস্থায়ী ক্যাম্পাসে পাঠ কার্যক্রম চালাতে হচ্ছে। এতে নানা ভোগান্তি সইতে হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। তাছাড়াও স্থায়ী ক্যাম্পাস না থাকায় একাডেমিক ও প্রশাসনিক সকল ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এসব সমস্যার কারণে ক্যাম্পাসের মান সম্মত শিক্ষা গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
দ্রুত সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের স্থায়িী ক্যাম্পাস চালু না হলে আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এদিকে বিক্ষোভ চলাকালে আন্দোলন থেকে সরে আসতে শিক্ষার্থীদের আহ্বান করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নিজাম উদ্দিন।
ভিসি বলেন, স্থায়ী ক্যাম্পাসের জন্য আমরারকাজ করছি। জটিলতাগুলো কাটিয়ে ওঠার জন্য সব মহলে যোহাযোগ করা হচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!