1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১.৪৫ পিএম
  • ২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের দিরাইয়ে থানা পুলিশের এক বিশেষ অভিযানে হত্যা ও দাঙ্গার নিয়মিত মামলার এজাহারনামীয় ২ জন এবং আদালতের বিভিন্ন মেয়াদের পরোয়ানাভুক্ত ৮ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে ও আজ ভোররাতে দিরাই থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
​সুনামগঞ্জের পুলিশ সুপারের কড়া নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরীর প্রত্যক্ষ নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার আসামিদের মধ্যে এসআই (নিঃ) মোঃ আসাদুল ইসলামের নেতৃত্বে একটি টিম নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে গত ১ মে দায়েরকৃত একটি গুরুতর দাঙ্গা ও মারামারি মামলার এজাহারনামীয় আসামি বিজয় তালুকদারকে (৪০) গ্রেফতার করে। সে মৃত গিরেন্দ্র তালুকদারের ছেলে। অন্যদিকে, এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহর নেতৃত্বে অপর একটি টিম আলীনগর গ্রামে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি তুহিন আলী ওরফে তুহিন মিয়াকে (৩০) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তুহিন মৃত রিজিক আলীর ছেলে এবং তার বিরুদ্ধে গত ১৭ মে দিরাই থানায় হত্যাসহ একাধিক ধারায় (মামলা নং-১২) মামলা দায়ের হয়েছিল।
​এছাড়া, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে থানার এসআই শাহ আলম, এএসআই মোঃ আব্দুল মোতালিব, প্রদীপ চন্দ্র বর্মন, দিবস চন্দ্র দাস, মোঃ টিপু সুলতান, সুমন চন্দ্র মোদক, কাজী মমিন হোসেন ইমন এবং দীপক দাস দিপুর সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন গ্রামে সাঁড়াশি অভিযান চালায়।
​অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ম আদালতের নন-জিআর মামলার (ধারা-১০৭ ফৌঃ কাঃ বিঃ) পরোয়ানাভুক্ত আসামি শরীফপুর গ্রামের কবির মিয়া (৫৫), তার ছেলে ইকবাল হোসেন (২৫) এবং একই গ্রামের সোহাগ মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়। একই আদালতের আলাদা পরোয়ানায় কাজাউড়া গ্রাম থেকে বজলুর রহমান (৫০) এবং দুর্গাপুর গ্রাম থেকে কৃপেন্দ্র দাস (৫২), অখিল দাস (৫৮) ও অভিনয় দাসকে (২৫) গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি, ২০২৫ সালের একটি গুরুতর দাঙ্গা, চুরি ও ভাঙচুর মামলার (জিআর মামলা নং-১১) পরোয়ানাভুক্ত পলাতক আসামি আকিলনগর গ্রামের ময়না মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়।
​দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
​তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে হত্যা ও সমাজবিরোধী দাঙ্গা-হাঙ্গামার মতো গুরুতর অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা রয়েছে। আজ দুপুরে সব আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে দিরাই থানা পুলিশের এই আপসহীন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!