1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

শোষনহীন সমাজব্যবস্থার দাবিতে দিরাইয়ে শাহ আবদুল করিম লোকউৎসব শুরু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ মার্চ, ২০১৮, ১.২০ পিএম
  • ৬০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
‘স্বাধীন বাংলায়রে বীর বাঙালী ভাই /শোষনহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা চাই’ শাহ আবদুল করিমের এই গানের প্রতিপাদ্যে ১২তম শাহ আবদুল করিম লোক উৎসব শুরু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মভিটা সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে দু’দিন ব্যাপী লোক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহ আবদুল করিমের শীষ্য বাউলরা। অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে শাহ আবদুল করিমের ভক্ত-শীষ্যরা এসে জড়ো হয়েছেন। কাল শনিবার রাতে দু’দিন ব্যাপী উৎসবের শেষ হবে। উৎসবে স্থানীয় বাউল শিল্পীরাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
শাহ আবদুল করিমের গ্রাম ‘উজান ধল গ্রামবাসী’ আয়োজিত উৎসবটি বাউলের স্বাধীনতা বিষয়ক গান দিয়ে শুরু হয়। পরে পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বাউল স¤্রাটের একমাত্র নাতি শাহ নূর আলম ঝলক।
প্রথমে লোক উৎসব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন শাহ আবদুল করিমের একমাত্র পুত্র শাহ নূর জালাল। তিনি তার বক্তব্যে বলেন, শাহ আবদুল করিম দেশ ও মানুষের পক্ষে কথা বলেছেন। তিনি স্বাধীনতা নিয়ে যে গানটি রচনা করেছিলেন সেই ঐতিহাসিক গান দিয়ে এবার উৎসবের উদ্বোধন করা হয়েছে। তিনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্তান, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ পূজিবাদ ও সা¤্রাজ্যবাদ বিরোধী যেসব গান লিখেছেন এই স্বাধীনতার মাসের এই উৎসবে এবার সেসব গান পরিবেশন করা হবে।
পরে শাহ আবদুল করিমের প্রধান শীষ্য বাউল আবদুর রহমান ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ গান দিয়ে দ্বিতীয় পর্ব শুরু করেন। একে একে বাউল নূর জালাল, ফারুক, আপেলসহ অনেকে গান পরিবেশন করেন। শাহ আবদুল করিমের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। বাউল স¤্রাটের জীবদ্দশায় তার জন্মভিটার মানুষেরা ২০০৬ সালের ২ মার্চ দুদিন ব্যাপী উৎসবের শুরু করেছিলেন। টানা এই উৎসব এখনো চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!