1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় অনলাইনে জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি বিজ্ঞাপন বন্ধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় অভিযোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ৯.৫৩ পিএম
  • ২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ার:
অনলাইনে জুয়া, বেটিং, পর্নোগ্রাফি সংক্রান্ত অবৈধ বিজ্ঞাপন ও কনটেন্ট’র বিরুদ্ধে ব্যবস্থা সুনামগঞ্জের ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ করেছেন সাইবার সচেতন এক তরুণ। ১ জানুয়ারি বৃহষ্পতিবার দুপুরে উপজেলার খলাপাড়া গ্রামের নাজমুল হক সজীব ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ করেন।
জেলায় সাইবার নিরাপত্তা বিষয়ক তরুণ উদ্যোক্তা হিসেবে পরিচিত নাজমুল হক সজীব লিখিত অভিযোগে উল্লেখ করেন সম্প্রতি বিভিন্ন অনলাইন প্লাটফর্মে অবৈধভাবে জুয়া, বেটিং, পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট ও বিজ্ঞাপন প্রচার হচ্ছে। এসব বিজ্ঞাপন ও কনটেন্ট বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন, সামাজিক নৈতিকতা ও সাইবার সুরক্ষা নীতিমালার পরিপন্থী। তাই এর ভয়াবহতার প্রভাব পড়েছে তরুণদের মধ্যে। এতে তাদের মানবিক অবক্ষয় হচ্ছে। প্রতারণাও বেড়েছে সমাজে। অনলাইন জুয়ার ফাদে পড়ে ও পর্নোগ্রাফির কারণে অনেক পরিবার ফতুর হয়ে গেছে। অভিযোগে তিনি জানান, অনলাইন প্লাটফর্মগুলোকে তিনি ব্যারিস্টারের মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠালেও প্রচারণা বন্ধ হয়নি। নির্ধারিত সময় বেঁধে তিনি আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠালেও সংঘবদ্ধ চক্রগুলো বিজ্ঞাপন তুলে নেয়নি। অভিযুক্ত অনলাইন প্লাটফর্মের সংশ্লিষ্ট মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মজিদ তালুকদারের ছেলে রাসেল মিয়াকে নোটিশ দিয়েছিলেন তিনি। বিজ্ঞাপন তুলে না নেওেয়ায় তিনি বৃহষ্পতিবার নিজ এলাকা ধর্মফাশা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগকারী তরুণ সাইবার উদ্যোক্তা নাজমুল হক সজীব বলেন, অনলাইনে প্রতিদিন ভেসে বেড়াচ্ছে নানা জুয়া, বেটিং ও পর্ণোগ্রাফির চটকদার বিজ্ঞাপন। এতে অনেক তরুণ আসক্ত ও প্রতারিত হচ্ছে। তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধের অভাব লক্ষ্য করা যাচ্ছে। আমি অনলাইন ফ্লাটফর্মে কাজ করে প্রতিদিন মানুষের প্রতারণা ও অবক্ষয় সম্পর্কে জানতে পারছি। তাই স্বেচ্ছায় কিছু ঠিকানা সংগ্রহ করে এসব বন্ধ করার আইনী নোটিশ দিয়েছিলাম। তারা কেউ নোটিশ আমলে নেয়নি। তাই আজ থানায় লিখিত অভিযোগ করেছি।
ধর্মপাশা থানার ওসি মো. শহিদ উল্লাহ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে যথাযত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!