1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

তাহিরপুরে কামরুলের উদ্যোগে ইফতার মাহফিল: নেতাকর্মীদের দেশের স্বার্থে কাজ করার আহ্বান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১.২৭ পিএম
  • ৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
তাহিরপুরে উপজেলা স্টেডিয়ামে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান জেলা কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীসহ সুধীজন অংশ নেন। ইফতারপূর্ব আলোচনায় নিপি চেয়াপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর জন্য দোয়া এবং দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মঙ্গলবার বিকালে উপজেলা স্টেডিয়াম মাঠে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল এর উদ্যোগে এই আয়োজন করা হয়।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভার সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সুনামগঞ্জ- ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।
উপজেলা বিএনপি নেতা বাবরুল হাসান বাবলু ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তুজাম্মিল হক নাসরুমের এর যৌথ সঞ্চালনায়সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক লোকমান আহমেদ, বিএনপি নেতা আবুল হোসেন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, আহবায়ক কমিটির সদস্য খসরুল আলম, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, চান মিয়া মাস্টার, সাখাওয়াত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সবুজ আলম, মোরছালিন আহমদ, বিএনপি নেতা মাওলানা আবু সাঈদ, আমির শাহ, ইউপি চেয়ারম্যান আলী হায়দার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, মাহবুব চৌধুরী, শামীম আহমেদ, উপজেলা ছাত্রদল আহবায়ক আবুল হাসান রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না উপজেলা জামায়াতের আমির রুকন উদ্দিন, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাইনুদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
ইফতার মাহফিলে উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদলসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, জাতীয়তাবাদী শক্তি ও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। পরাজিত স্বৈরাচাররা বসে নেই। তাই আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের শহিদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে কাজ করতে হবে। আমাদেরকে সকল লোভ ও স্বার্থের উর্ধ্বে এসে দেশ ও মানুষের পক্ষে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের শহিদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী আদর্শ বুকে ধারণ করে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!