1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ছেলে ধরা `গু জ বে’ গোলাপগঞ্জের বুদ্ধি প্র তি ব ন্ধী যুবককে গ ণ পি টু নি!

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ১.০৪ পিএম
  • ৯৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেলে ধরার গুজব ছড়িয়েছে। এই গুজব আতঙ্কে

সিলেটের গোলাপগঞ্জে ছেলে ধরা সন্দেহে আব্দুল মজিদ (২৫) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার বিকেলে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম ভাগ গ্রামে এই ঘটনটি ঘটেছে।

বুদ্ধিপ্রতিবন্ধী ওই যুবক জকিগঞ্জ উপজেলার বিরশ্রী গ্রামের ইউছুফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ এলাকায় ওই বুদ্ধিপ্রতিবন্ধী যুবক ঘুরাঘুরি করছিল। এসময় এক শিশু ছেলে ধরা বলে চিৎকার দেয়। এতে আশপাশের লোকজন তাকে গণপিটুনি দিয়ে ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নিয়ে যান। এরপর গোলাপগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিন বলেন, ‘‘সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে আতঙ্কিত হয়েই সন্দেহে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে। তাৎক্ষণিক জনপ্রতিনিধি ও কিছু লোক তাকে রক্ষা করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।

‘‘না হলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেত। আমরা বুদ্ধিপ্রতিবন্ধী আব্দুল মজিদকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।’’

ওসি গোলাপগঞ্জবাসীকে গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!