1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

আজ শ্রী শ্রী জগন্নাথদেবের শুভ রথযাত্রা মহোৎসব

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুলাই, ২০২৪, ১০.৪৫ এএম
  • ৯৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সিলেটে শ্রী শ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব ২০২৪ উপলক্ষে

সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে এই রথযাত্রা সিলেট নগরের রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

অাজ ৭ জুলাই (রবিবার) দুপুর ২টায় সিলেট নগরের বিভিন্ন দেবালয় ও মন্দির থেকে সর্বস্তরের গৌরভক্তরা শ্রী শ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা টেনে নিয়ে আসবেন রিকাবীবাজারে। সেখানে বিশেষ পূজা অর্চনা হবে। আরতী কীর্ত্তন হবে। মহাপ্রসাদ বিতরণ করাও হবে। বসবে বর্ণাঢ্য জমজমাট মেলা।

আগামী ১৬ জুলাই মঙ্গলবার উল্টোরথ (ফিরারথ) একই স্থানে অনুষ্ঠিত হবে। তবে ১৫ জুলাই সোমবার উল্টোরথ (ফিরারথ) পালন করবে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন সিলেট।

রথযাত্রা মহোৎসবে সর্বস্তরের ভক্তবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি এল প্রশান্ত সিংহ ও সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!