1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

শান্তিগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ জুন, ২০২৪, ১০.১৩ পিএম
  • ৮৯ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বেপরোয়া গতির মালবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে।
সোমবার(২৪ জুন) সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের আব্দুল মজিদ কলেজের পার্শ্বে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম মরিয়ম বেগম(০৭)। সে আস্তমা গ্রামের এমদাদুল হকের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পার্শ্ব দিয়ে হেটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক শিশু মরিয়মকে চাপা দেয়৷ এতে তার দেহ চূর্ণবিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ এবং ট্রাকটি খাদে পড়ে যায়৷ পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে৷ শিশু মরিয়মের পরিবার আব্দুল মজিদ কলেজের পার্শ্বেই বসবাস করে৷
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, শিশুকে চাপা দেয়া ট্রাকটি আটক করা হয়েছে৷ এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!