1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

শাহরুখ-সালমানের জন্য পর্দায় মায়ের অপেক্ষা

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ জুন, ২০২৪, ১.২৩ পিএম
  • ৮৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
নব্বইয়ের দশকের হিন্দি সিনেমায় শাহরুখ খান ও সালমান খানের মায়ের ভূমিকায় অভিনয় করা একজন আভিনেত্রী ফরিদা জালাল। পর্দার বাইরেও এক সময়ে পুত্রসম দুই তারকার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই অভিনেত্রীর। সময়ের সাথে সাথে এই সম্পর্ক হয়েছে ক্ষীণ। সেই আক্ষেপের কথাই তিনি জানিয়েছেন এক সাক্ষাৎকারে।

হিন্দুস্তান টাইমস লিখেছে, দুই খানের সাফল্যে নিজেদের আনন্দের কথা বলেছেন ফরিদা। তিনি বলেছেন, “মাঝেমধ্যে সালমান, শাহরুখকে বলতে ইচ্ছে হয় তোমাদের সাফল্যে আমি খুশি, তোমাদের সিনেমা পছন্দ করি, তোমরা খুব ভালো করছ। ওদের দুজনের সঙ্গেই এক সময় ফোনে কথা হত। কিন্তু সেই নম্বরে আর কাউকে পাওয়া যায় না। হয়ত তারা নম্বর বদলেছে। কিন্তু সেই নম্বর পাওয়ার আমার কোনো উপায় নেই।”

৭৫ বছর বয়সী ফরিদা বলেন, তিনি দীর্ঘদিন ইন্ডস্ট্রিতে কাটিয়ে দিলেও এখন কারো সঙ্গে সেভাবে মেলামেশা নেই। তবে তিনি ব্যতিক্রম ছিলেন শাহরুখ ও সালমানের ক্ষেত্রে।

“আমার কাঁধের অস্ত্রোপচারের সময় খবর পেয়ে শাহরুখ নিজে থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। নানাভাবে ছেলেটি আমার পাশে থেকেছে সে সময়। আমাকে বারবার ধৈর্য্য ধরতে বলেছে। এমনকি ওর ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গেও আমার যোগাযোগ করিয়ে দিয়েছিল।”

ফরিদাকে সম্প্রতি দেখা যায় সঞ্জয় লীলা বানসালির আলোচিত সিরিজ ‘হীরামান্ডি’তে।

দিলওয়ালে ‘দুলহানিয়া লে যায়েঙ্গে’ এবং ‘কুছ কুছ হোতা হ্যায়’ এর মত হিট সিনেমায় শাহরুখের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ফরিদা। আর সালমানের মা হয়েছিলেন ‘জব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘দুলহান হাম লে যায়েঙ্গে’সহ আরো কয়েকটি সিনেমায়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!