1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

নারায়ণগঞ্জে ফ্ল্যাটের বারান্দায় ঝুলন্ত কলেজ ছাত্রের মরদেহ

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জুন, ২০২৪, ১২.৩৬ পিএম
  • ৯০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
নারায়ণগঞ্জ মহানগরীর একটি বহুতল ভবনের ফ্ল্যাটের বারান্দা থেকে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকার দশতলা ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক।

১৮ বছরের সজীব চৌধুরী কক্সবাজার সদরের ব্যবসায়ী রুস্তম আলী চৌধুরীর ছেলে। নারায়ণগঞ্জ পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সজীব

দুই বছর ধরে সিদ্ধিরগঞ্জের ওই ফ্ল্যাটে সহপাঠীর সঙ্গে সাবলেট হিসেবে ভাড়া থাকতেন।

ওসি আবু বকর বলেন, “স্থানীয়রা ভবনের নীচ থেকে বারান্দায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

ঘটনাস্থলে যাওয়া এসআই মো. মামুন জানান, “বারান্দার গ্রিলের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো ছিল৷ কলেজছাত্রের অপর রুমমেট সকালে তখন ঘুমে ছিলেন৷ সে কিছু টের পায়নি বলে জানায়৷”

ওসি আবু বকর বলেন, “নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।”

ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি৷


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!