1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

মোদীর শপথের দিনই ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত ৯

  • আপডেট টাইম :: সোমবার, ১০ জুন, ২০২৪, ১.২৩ পিএম
  • ১০৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ভারতের রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান চলার মধ্যেই জম্মু-কাশ্মীরে ঘটেছে এ ভয়াবহ ঘটনা।

রোববার রাতে কাশ্মীরের রিয়াসি জেলায় একটি মন্দির দর্শন সেরে পুণ্যার্থীরা ফেরার পথে বাসে খাদে পড়ে অন্তত ৯ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে।

পুলিশ বলছে, এটি নিছক দুর্ঘটনা নয়। পুণ্যার্থী বোঝাই ওই বাসে জঙ্গিরা হামলা চালিয়েছে।

শিবখোদা মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল বাসটি। সে সময়ই হামলা চালায় জঙ্গিরা। হামলার জেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে খাদে পড়ে যায়।

রিয়াসির জেলা পুলিশ প্রধান বলেছেন, জঙ্গিরা বাসটিতে চোরাগোপ্তা হামলা চালিয়েছে এবং এলোপাতাড়ি গুলিও ছুড়েছে। এতে বাসটি খাদে পড়ে গিয়ে ৯ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে।

পুলিশ বলছে, উদ্ধারকাজ শুরু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

২০১৭ সালের পর ওই অঞ্চলে পুণ্যার্থীদের ওপর এটি সর্বশেষ বড় ধরনের হামলা। ওই সালে হামলায় নিহত হয়েছিল ৮ জন।

বিরোধীদল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী এক্সে এক পোস্টে লিখেছেন, “এই লজ্জাজনক ঘটনাই জম্মু ও কাশ্মীরে উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতির প্রকৃত চিত্র।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!