1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

স্বামীর বাইক থেকে পড়ে ট্রাক চাপায় প্রাণ গেল স্ত্রীর

  • আপডেট টাইম :: শনিবার, ৮ জুন, ২০২৪, ১.৪২ পিএম
  • ৮৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় স্বামীর মোটরসাইকেল থেকে সড়কে পড়ে ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি ইকবাল বাহার মজুমদার।

নিহত ফেরদৌসি বেগম (৪৫) কুমিল্লা শহরতলীর চাঁনপুরের মো. দুলাল মিয়ার স্ত্রী।

দুলাল মিয়া জানান, একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে সকালে তারা গ্রামের বাড়ি চান্দিনা উপজেলার জাফরাবাদ যান। বিকালে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে চাঁনপুরের বাসায় ফিরছিলেন তারা।

পথে মহাসড়কের আলেখারচরের কাছে এসে সামনে গাড়ি দেখে মোটরসাইকেলের ব্রেক করেন তিনি। এতে তার স্ত্রী সড়কে পড়ে যান। তখন পেছনে থাকা একটি ট্রাক তার স্ত্রীর মাথা পিষ্ট করে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, ট্রাকটি পালিয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!