1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আপডেট টাইম :: শনিবার, ৮ জুন, ২০২৪, ১.০৭ পিএম
  • ৯১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি রওনা হন বলে সরকারপ্রধানের দপ্তরের উপ প্রেস সচিব মো. নুর এলাহি মিনা জানান।

প্রথমে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুক্রবার তার দিল্লি সফরে যাওয়ার কথা জানানো হলেও পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী যাবেন শনিবার।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) জয় হয়েছে এবারের লোকসভা নির্বাচনে।

লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে জোট হিসেবে এনডিএ পেয়েছে ২৯৩টি আসন। আর দল হিসেবে বিজেপি এককভাবে পেয়েছে ২৪০টি।

মোদীর শপথ:শুক্রবার নয়,শেখ হাসিনা দিল্লি যাবেন শনিবার

সরকারগঠনের জন্য লোকসভায় ২৭২টি আসন প্রয়োজন হয়। সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট শরিকদের নিয়ে টানা তৃতীয়বারের মত সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী।

ভারতের প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এক বার্তায় বলেন, “বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে ১৮তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে এনডিএ এর নিরঙ্কুশ বিজয়ের জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই।”

‘বিরল’ তৃতীয় মেয়াদে নতুন করে জনগণের রায় নিয়ে মোদীর এ নবযাত্রায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন সরকারপ্রধান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!