1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

যারা ছয় দফা মানে না তারা স্বাধীনতায় বিশ্বাসী না বলে জানান ওবায়দুল কাদের

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ১.৩৭ পিএম
  • ৯১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ঐতিহাসিক ছয় দফা দিবস যারা পালন করে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ছয় দফা দিবসে শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর কথা বলেন তিনি।

কাদের বলেন, “ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ছয় দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।”

স্বাধিকার সংগ্রামের বাঁক পরির্তনকারী এই আন্দোলন নিয়ে কাদের বলেন, “ছয় দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর যে আহ্বান তারই সাথে ৭ জুনের হরতালে বেশ কয়েকজন শ্রমিক নেতা নিহত হন। ছয় দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক। ছয় দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলনের সূত্রপাত। বাষট্টিতে পাক-ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিল না। ৬ দফা না হলে ঊনসত্তরের গণঅভ্যুত্থান হত না। এই ছয় দফা আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তন করেছে।”

স্বাধীনতা বিরোধীদের নিয়ে তিনি বলেন, “পঁচাত্তরের পর ৭ জুন, ৭ মার্চ- এইসব দিবস নিষিদ্ধ করে দেওয়া হয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত। তারা দেশের স্বাধীনতা মানে না।”


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!