1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

উপজেলা ছাত্রলীগ সভাপতিকে কু পি য়ে ছে দু র্বৃ ত্ত রা

  • আপডেট টাইম :: শনিবার, ১ জুন, ২০২৪, ১২.৪৪ পিএম
  • ১০৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
মৈীলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মে) রাত ৯টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের পেকুরবাজার এ ঘটনা ঘটে।

তায়েফের চাচাতো ভাই অফিকুল ইসলাম হাদী জানান, রাত সাড়ে ৮টার দিকে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বাড়ি থেকে স্থানীয় পেকুরবাজারের যান তায়েফ।৯টার দিকে বাড়ি ফেরার সময় একজন তার মোবাইলে ফোন দিয়ে পেকুরবাজারের পাশের একটি রাস্তায় যাওয়ার জন্য বলে। তায়েফ ওই জায়গায় যাওয়া মাত্রই ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত কোনোকিছু বুঝে ওঠার আগেই তায়েফকে লাঠিসোটা দিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, তায়েফের মাথায় আঘাতে ফলে রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তায়েফের চাচাতো ভাই অফিকুল ইসলাম হাদী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!