1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

‘ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণসহ যা যা প্রয়োজন সব করে দেব’ : প্রধানমন্ত্রী!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১.৫৫ পিএম
  • ৯৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বৃহস্পতিবার (৩০ মে) রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে দুই হাজার দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

শেখ হাসিনা বলেন,

যারা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বাড়িঘর নির্মাণসহ যা যা প্রয়োজন সব করে দেব৷ আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব৷ দুর্যোগ আসবেই, কিন্তু তা মোকাবিলা করেই টিকে থাকার সামর্থ্য অর্জন করতে হবে৷ সেটাই আওয়ামী লীগের লক্ষ্য৷

তিনি বলেন, ‘ভেঙে যাওয়া বাঁধ পুনর্নির্মাণ করা হবে; যেখানে যেখানে ঘরবাড়ি ভেঙে গেছে৷ সেগুলোও আবার বানিয়ে দেব৷ আমার ওপর আস্থা রাখুন।’

সরকারপ্রধান বলেন,

দেশে বন্যা-ঝড় হয়েই থাকে, কিন্তু মানুষের জীবন বাঁচানোই বড় কথা৷ জিনিস/সম্পদ গেলে পাওয়া যায়, কিন্তু জীবন গেলে আর পাওয়া সম্ভব না৷ ধারাবাহিকভাবে দেশে গণতন্ত্র আছে বলেই, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারছি৷

আরও পড়ুন: পটুয়াখালী পৌঁছে ত্রাণ বিতরণ করছেন প্রধানমন্ত্রী

দেশের মানুষ যাতে কষ্ট না পায় সেটাই সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জীবনের মৌলিক চাহিদা পূরণের জন্য যা যা দরকার, সবই করে যাচ্ছে সরকার৷

অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে বলেও জানান তিনি।

এদিন বেলা ১১টার পর হেলিকপ্টারে পটুয়াখালীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা পৌনে ১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছেই হেলিপ্যাডে অবতরণ করে।

ত্রাণ বিতরণ শেষে শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন শেখ হাসিনা। তা ছাড়া পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!