1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

বৃদ্ধকে পি টি য়ে হ ত্যা র আসামিকে ১২ ঘণ্টার মধ্যে ২ জন গ্রে ফ তা র

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১২.২৪ পিএম
  • ৮৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
মৌলভীবাজারের কুলাউড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার ১২ ঘন্টার মধ্যেই ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হাজীপুর ইউনিয়নের রজনপুর এলাকার মৃত আফতার আলীর ছেলে মিসির আলী (৫০) ও একই এলাকার মুসাহেদ আলীর ছেলে আবুল হোসেন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, বুধবার দুপুর ১২টার দিকে জমিসংক্রান্ত বিরোধের জেরে মিছির আলী গং আছকির মিয়াকে (৬০) পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। অবশেষে ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ১০টার দিকে মিছির আলী গংয়ের দুজন পালিয়ে যাওয়ার সময় তার নেতৃত্বে এসআই আমির হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাজার থেকে হত্যা মামলার ২য় ও ৩য় আসামিকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, নিহত আছকির মিয়ার ভাই আছকর আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার প্রধান আসামিসহ অন্যান্যদের গ্রেফাতরে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!