1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

গুলশানে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট ও ইস্টার্ন ব্যাংকের মধ্যে চুক্তি

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ মে, ২০২৪, ১.২৭ পিএম
  • ৮৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বুধবার (১৫ মে) ঢাকায় গুলশানের ইএমকে সেন্টারে বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লু এবং ইবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন এ বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন।

এ অনুষ্ঠানে বলা হয় বাংলাদেশে কর্মরত বিভিন্ন করপোরেশন, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এনজিও এবং জলবায়ু কর্মী যারা জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প এবং বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে শ্রেষ্ঠত্ব ও নেতৃত্ব দেখিয়েছে, তাদের কাজের স্বীকৃতি ও উদযাপনের লক্ষ্যে প্রতিবছর ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন অ্যাওয়ার্ড পুরস্কার দেয়া হবে।

আরও পড়ুন: বাংলাদেশের ফুচকাকে ‘বেস্ট’ বললেন লু

পুরস্কার দেয়া হবে নবায়নযোগ্য শক্তি, পানি সংরক্ষণ, টেকসই কৃষি, নগর এলাকায় সহনশীলতা, জীববৈচিত্র্য সুরক্ষা এবং দুর্যোগ প্রস্তুতির মতো বিস্তৃত সেক্টর এবং থিম বিভাগে। আর অ্যাকাডেমিয়া, সুশীল সমাজ, গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞদের সমন্বয়ে বিচারকদের একটি প্যানেল পুরস্কার বিজয়ীদের নির্বাচিত করবে।

এ প্রসঙ্গ নিয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বলেন, ব্যবসা, সুশীল সমাজ এবং অন্য সবখানে জলবায়ু পরিবর্তন মোকাবিলার কাজ প্রচারে যুক্তরাষ্ট্র এবং ইস্টার্ন ব্যাংক বাংলাদেশের লক্ষ্য অভিন্ন। আমরা ইবিএলের এ গুরুত্বপূর্ণ নতুন ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন অ্যাওয়ার্ড-এ সহযোগিতা করতে উন্মুখ।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র দূতাবাস ও ইস্টার্ন ব্যাংকের সাথে এ নতুন অংশীদারিত্ব নিয়ে উচ্ছ্বসিত। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ব্যতিক্রমী কাজ করছে এমন ব্যবসা ও সংস্থাগুলোকে স্বীকৃতি দিতে ইবিএলকে সহযোগিতা করার মাধ্যমে, আমরা এ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও কাজ করতে অনুপ্রাণিত ও সাহায্য করব বলে আশা করছি।

ইবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন বলেন, বিশ্বব্যাপী চরম আবহাওয়া আমাদের জলবায়ু অভিযোজন, প্রশমন এবং অর্থায়নে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছে। ইবিএল ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন অ্যাওয়ার্ড-এ যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটের সাথে এই অংশীদারিত্ব করতে পেরে এবং রাষ্ট্রদূত ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু-এর সাথে এই পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে স্বাক্ষর করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।

আরও পড়ুন: লু’র বৈঠকে গণমাধ্যম নিয়ে কথা হলেও মন্তব্য করলেন না মাহফুজ আনাম

তিনি আরও বলেন, অনন্য এ উদ্যোগ সামাজিকভাবে দায়িত্বশীল এবং পরিবেশবান্ধব ব্যাংক হওয়ার আমাদের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা বিশ্বাস করি যে, এই পুরস্কার অন্যান্যদেরও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে যোগদানে অনুপ্রাণিত করবে, যা আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি।

ইবিএল ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন অ্যাওয়ার্ড ২০২৪-এর মনোনয়ন প্রক্রিয়া খুব দ্রুতই সংবাদপত্র, ইলেকট্রনিক গণমাধ্যম এবং ইবিএল ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমে ঘোষণা করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!