1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুরমা নদীতে পানিতে পড়ে জুবিলী স্কুলের ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.১১ পিএম
  • ১১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের নবীনগরে সুরমা নদীতে পানিতে ডুবে ওবায়দুল হক (১৫) নামের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে নবীন নগর এলাকার ফারুক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নবীনগর বক্ষব্যাধী হাসপাতাল এলাকায় ফুটবল খেলছিলেন ওবায়দুল হকসহ এলাকার কিছু তরুণ। এক পর্যায়ে সুরমা নদীতে ফুটবল পড়ে গেলে ফুটবল খোঁজে আনতে গিয়ে সুরমা নদী পড়ে নিখোঁজ হন ওবায়দুল হক। অনেক খোঁজাখোঁজি করে সন্ধান না পাওয়ায় গেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া স্থানীয়রা। ডুবরিদলের চেষ্টায় নিখোঁজ শিক্ষার্র্থীর উদ্ধার করে সতর হাঁসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল হোসেন জানান, ছেলেটি আমার প্রতিবেশী। সে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে সাঁতার জানতো না। সকালে ঘটনাস্থলের পাশেই ফুটবল খেলছিল। একসময় নদীতে ফুটবলে পড়ে যায়। ফুটবল আনতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন সদর থানার অফিসার ইনচার্জ মো. খালেদ চৌধুরী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!