1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সরকারের ছায়ামন্ত্রী হলেন সুনামগঞ্জের মানিক ও ড. মোহাম্মদ সাদিক

  • আপডেট টাইম :: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫৫ এএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী সুনামগঞ্জ-৫ আসনের ৫ বারের এমপি মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ-৪ আসনে বিপুল ভোটে নির্বাচিত এমপি ড. মোহাম্মদ সাদিক সরকারের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীন হয়েছে। এই কমিটির সভাপতিদের সরকারের ছায়ামন্ত্রী হিসেবে সংসদীয় রাজনীতিতে বিবেচনা করা হয়। নির্বাহী বিভাগের জবাবদিহী, তদারকি ও কাজে গতিশীলতা আনতে কাজ করে এই কমিটি। ১৫ সদস্যের এই কমিটিতে সাবেক মন্ত্রী বা অভিজ্ঞ সংসদ সদস্যরা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
রবিবার রাতে মহান জাতীয় সংসদে চীপ হুইপ সংসদে তাদের নাম ঘোষণা করেন।
সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের এমপি ড. মোহাম্মদ সাদিক। এছাড়া সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের এমপি মুহিবুর রহমান মানিককে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য এসব কমিটির চেয়ারম্যানকে ছায়ামন্ত্রী হিসেবে বিবেচনা করা হয়। সুনামগঞ্জের এই দুইজন ছায়ামন্ত্রী হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন সমর্থকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন। এদিকে সরকারের পরিকল্পনামন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ার সম্ভাবনা রয়েছে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের। এই কমিটি এখনো ঘোষিত হয়নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!