1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জে মাঝারি বৃষ্টি, সঙ্গে শিলা ও দমকা হাওয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১২.৫৭ এএম
  • ১৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
টানা তীব্র দাবদাহের পর সুনামগঞ্জে মাঝারি বৃষ্টি হয়েছে। সঙ্গে দমকা হাওয়া ও শিলা বৃষ্টি ছিল। তবে সব স্থানে শিলাবৃষ্টি হয়নি। শাল্লা, শান্তিগঞ্জ উপজেলায় দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিও ছিল। শিলা বৃষ্টিতে হাওরের পাকা বোরো ফসল ক্ষতির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন কৃষকরা।
বৃহষ্পতিবার রাত ৯টা থেকে সাড়ে প্রায় ৯টা পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত হয়। বৃষ্টির সঙ্গে আকাশে বজ্রপাতের চোখরাঙানিও ছিল। তবে কয়েকটি উপজেলায় মাঝারি শিলাবৃষ্টিতে পাকা বোরো ফসলের ক্ষতি হতে পারে বলে মনে করছেন কৃষকরা। উল্লেখ্য গত ১৮ এপ্রিল রাত ১০টায় সুনামগঞ্জে তিন মিনিটের মতো গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। তবে আজ রাতের প্রায় আধা ঘন্টা ব্যাপী মাঝারি বৃষ্টিতে গরমে হাপিয়ে ওঠা সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
শান্তিগঞ্জ উপজেলার স্কুল শিক্ষক সমীরন দাশ বলেন, প্রায় মাস খানেক পর সুনামগঞ্জে বৃষ্টি হলো। মাঝারি বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি ও দমকা বাতাসও ছিল। শিলা ও দমকা বাতাস থাকলেও বৃষ্টিতে স্বস্তি এনে দিয়েছে।
তাহিরপুর উপজেলার কৃষক লিটন মিয়া বলেন, বৃহষ্পতিবার রাত ৯টা থেকে বেশ কিছুক্ষণ বৃষ্টিপাত হয়েছে। সঙ্গে দমকা বাতাসও ছিল স্বস্তিকর।
শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রামের কৃষক সন্দীপন বলেন, আমাদের উপজেলায় আধা ঘন্টা ব্যাপী মাঝারি বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি হয়েছে। তবে অল্প শিলা বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা কম।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, সুনামগঞ্জে তীব্র দাবদাহ চলছে। আজকের রাতের বৃষ্টি অবশ্যই স্বস্তি দায়ক। এতে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা কম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!