1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ক্ষণিকের বৃষ্টিতেও স্বস্তি সুনামগঞ্জে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৯.৩৮ এএম
  • ১৬২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে সোমবার দিনগত রাতে হাল্কা বৃষ্টিপাত হয়েছে। রাত দশটার এই বৃষ্টিপাত হয়। তীব্র দাবদাহের মধ্যে এই গুড়ি গুড়ি বৃষ্টিও ছিল স্বস্থির। গরমে হাসফাস করা সাধারণ মানুষ এই অল্পবৃষ্টিতেই সন্তুুষ্ট ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দিয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। রাত সাড়ে দশটার পর এই গুড়ি গুড়ি বৃষ্টি হয়। প্রায় ৫-৭ মিনিট ব্যাপি ছিল এর ব্যাপ্তি।
সুনামগঞ্জে প্রায় দুই সপ্তাহ ধরে দাবদাহ চলছে। গত এক সপ্তাহ ধরে এর তীব্রতা ছিল প্রখর। হাওরে ধান কাটতে গিয়ে বিপাকে পড়েছেন কৃষক। এই বৃষ্টির জন্য নানা লোকাচারও পালিত হচ্ছে। এদিকে রাতে ক্ষণিকের বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকে দাবদাহের মাত্রা কিছুটা কম লক্ষ্য করা গেছে।
সোমবার রাতে বৃষ্টর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সুনামগঞ্জের সংস্কৃতিকর্মী শাহ জোনায়েদ আহমদ সৃজন। তিনি লিখেন, ‘কতদিন পর শীতল বাতাস ও বৃষ্টি। আহা পরান জুড়াই যাচ্ছে। সংবাদকর্মী জাকির হোসেন লিখেন, হোক ক্ষণিকের অল্প বৃষ্টি। তবুও বৃষ্টিা ছিল স্বস্তির।
এভাবে দাবতাহে অতীষ্ট সাধারণ মানুষ অল্প বৃষ্টিতেই স্বস্তি প্রকাশ করেছেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ শামসুদ্দোহা বলেন, সোমবার দিনগত রাতে হাল্কা বৃষ্টিপাত হয়েছে। তবে এই অল্প বৃষ্টিও ছিল স্বস্তির।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!