1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

আগামী ২৪ এপ্রিল থেকে ভারী বৃষ্টিপাতের আভাস

  • আপডেট টাইম :: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৮.৩৩ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের মাত্রা বেড়েই চলছে। তবে নয় দিনের মাথায় এসে কিছুটা সুখবর মিলছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের মতে, ১৭ এপ্রিল থেকে ‘সামান্য’ বৃষ্টির দেখা মিলতে পারে। আর ভারী বৃষ্টিপাত হতে পারে ২৪ এপ্রিল থেকে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, দখিনা বাতাস প্রায় নেই বললেই চলে। যার সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পও আসছে না। ফলে বৃষ্টিপাতের দেখা নেই। তবে আগামী ১৭ এপ্রিল থেকে দু’এক জায়গায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। আর ২৪ এপ্রিল থেকে বেশিরভাগ এলাকায় কালবৈশাখী ঝড় হবে।

এদিকে বৃষ্টিপাতের দেখা না মেলায় তাপপ্রবাহের তীব্রতা বেড়েই চলছে। এক্ষেত্রে দখিনা বাতাস না আসায় বাতাসের জলীয় বাষ্পের পরিমাণও কম।

ওমর ফারুক বলেন, ৫০ শতাংশের মতো বাতাসের জলীয় বাষ্প থাকলে আমরা সেই অবস্থাকে স্বাভাবিক বলি। কিন্তু বর্তমানে ১৭ থেকে ২০ শতাংশের মতো জলীয় বাষ্প পাওয়া যাচ্ছে। এ রকম জলীয় বাষ্প থাকে শীতকালে। যে কারণে শরীরের ত্বক, বিশেষ করে হাত, পা, ঠোঁট ফেঁটে যাচ্ছে।

চৈত্রের শেষ সময়ে এসে এমন অস্বাভাবিক ত্বক ফেটে যাওয়ার বিষয়টি নিয়ে ওমর ফারুক বলেন, অন্যান্য বছরও এপ্রিলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। তবে এবার একটু বেশিই কম। যে কারণে শীতকালের মতো ত্বক ফেঁটে যাচ্ছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, আগামী সপ্তাহে বৃষ্টিপাত হতে পারে। এক্ষেত্রে আরও কয়েকদিন থাকবে তাপপ্রবাহ।

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

গত ৪ এপ্রিল থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়, যা এখন প্রায় সারাদেশেই বিস্তৃত হয়েছে। বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেলেও এটি স্বল্প সময়ের জন্য তীব্র আকার ধারণ করতে পারে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!