1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ধর্মপাশায় নদীতে গোসলে নেমে ডুব দিলেন গৃহবধু, ওঠলেন লাশ হয়ে

  • আপডেট টাইম :: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ১০.৫৮ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধি::

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বারিয়া নদীতে গোসলে নেমে মারা গেছেন কল্পনা আক্তার (২৮) নামের এক গৃহবধু। রোববার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। কল্পনা আক্তার উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রামের জমির আলীর স্ত্রী।

পাইকুরহাটি ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, ওই গৃহবধুরো রোববার দুপুরে বসতবাড়ির পশ্চিমের বারিয়া নদীতে গোসল করতে যান। নদীতে নেমে ডুব দেওয়ার পর তিনি আর ভেসে ওঠেননি। পরে স্থানীয়রা নদীতে খোজাখোজি করে বেলা তিনটার সময় তার নিথর মৃতদেহ উদ্ধার করেন। পরে প্রশাসনের সঙ্গে কথা বলে স্বজনরা ময়না তদন্ত ছাড়াই মৃতদেহটি গোরদাফন করেছেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, নদীতে গোসলে নেমে গৃহবধু মারা গেছেন। লাশ উদ্ধারের পর স্বজনরা পোস্ট মর্টেম ছাড়াই দাফনের আবেদন করায় তাদের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!